বাংলায় স্বাস্থ্যের ফ্রি হিসাব
কোমর-উচ্চতা ও বিএমআই — প্রতিটি সীমার পাশে তার মূল উৎসের লিংক। ফোনে ইনস্টল করে রাখলে ইন্টারনেট ছাড়াই চলে।
কোমর-উচ্চতা অনুপাত
শুধু একটা ফিতা দিয়েই। ৫ বছর বয়স থেকে নারী-পুরুষ সবার জন্য একই সীমা — আলাদা চার্ট লাগে না।
বিএমআই ক্যালকুলেটর
WHO আন্তর্জাতিক সীমা ও দক্ষিণ এশীয়দের নিম্নতর ঝুঁকি-সীমা — দুটিই আলাদাভাবে, মূল উৎসসহ।
পদ্ধতি ও সূত্র
প্রতিটি সংখ্যা কোথা থেকে এলো, আর কোন হিসাবগুলো ইচ্ছাকৃতভাবে রাখা হয়নি — কেন সহ।
কেন কোমরের মাপ আগে
বিএমআই শরীরের মোট ওজন দেখে, কিন্তু চর্বি কোথায় জমছে তা দেখে না। পেটের চারপাশের চর্বি স্বাস্থ্যের জন্য বেশি ঝুঁকির, আর দক্ষিণ এশীয়দের শরীরে এই চর্বি তুলনামূলক বেশি জমে। সেজন্য এখানে কোমর-উচ্চতার হিসাবটিকে আগে রাখা হয়েছে — নিয়মটাও সহজ: কোমরের মাপ উচ্চতার অর্ধেকের কম রাখুন।
এই সাইট যা করে না
এখানে ক্যালরি ঘাটতি, ওজন কমানোর লক্ষ্য, শরীরের চর্বির শতাংশ, শিশুদের বিএমআই বা গর্ভাবস্থার কোনো হিসাব নেই — এবং ভবিষ্যতেও যোগ করা হবে না যতক্ষণ না কোনো যোগ্য চিকিৎসক যুক্ত হন। কারণগুলো এখানে।
সর্বশেষ যাচাই: